Skip to content

🎓 আমার BOU CSE ভর্তি যাত্রা: যেভাবে শুরু করেছিলাম...

প্রথমে যখন শুনলাম BOU (বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি)-এর CSE তে ভর্তি হওয়া যায়, তখন খুব একটা ক্লিয়ার ধারণা ছিল না। কোথা থেকে শুরু করবো, কিভাবে আবেদন করবো—সবই যেন ঘোলাটে ছিল। তাই ভাবলাম, আমার নিজের অভিজ্ঞতা আর এই প্রক্রিয়ার পুরো গল্পটাই একবার লিখে ফেলি, যাতে তোমার যাত্রাটা একটু সহজ হয়। 😊


🗓️ ভর্তি বিজ্ঞপ্তির খোঁজ পাওয়া

প্রথম কাজ?
BOU -এর School of Science and Technology—এই বিভাগের নোটিশ বোর্ডে নজর রাখা। আমি প্রায়ই ওয়েবসাইটে চোখ রাখতাম। কেউ কেউ বলে পত্রিকাতেও বিজ্ঞপ্তি আসে—সেটা সত্যি, মাঝে মাঝে আসে। তবে সবচেয়ে ভালো উপায় হচ্ছে, তাদের অফিশিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইট ফলো করে রাখা।

আমার সময় ভর্তি বিজ্ঞপ্তিটা এসেছিল, দেখতে একদম গম্ভীর অফিসিয়াল কায়দার ছিল 😅 কিন্তু ওটার মধ্যেই লুকিয়ে ছিল সব তথ্য—

  • কোন সাবজেক্টে পরীক্ষা হবে,
  • ক্লাস কবে শুরু,
  • ভাইভার সম্ভাব্য তারিখ,
  • পরীক্ষার সময়,
    সব ছিল!

image-38.png

Program Details: https://bou.ac.bd/SST/BSCSE
BOU CSE Admission Notice Board: https://bousst.edu.bd/notice/admission-notice/

📝 আবেদন: সময়ের আগে নাহলে ঝামেলা!

বিজ্ঞপ্তিতে যেই তারিখ দেয়া ছিল, তার মধ্যেই আবেদন করতে হতো।
আমার সাজেশন? একেবারে শেষ দিন পর্যন্ত অপেক্ষা কোরো না ভাই! আমি কিন্তু এক সপ্তাহ আগেই আবেদন করেছিলাম। কারণ যদি সেদিন সার্ভার ডাউন থাকে, অথবা কোনো দুর্যোগ হয়, তখন তো আর করা যাবে না—সোজা মিস!

390x505


📚 প্রিপারেশন কাহিনি: Pearl-এ পাওয়া মুক্তা

image-36.png

এবার আসি সবচেয়ে টেনশনের জায়গায়—প্রিপারেশন।

প্রথমে ভাবছিলাম, প্রশ্নগুলো কোথায় পাবো? ঘাটাঘাটি করে জানলাম, "Pearl" নামে একটা বই আছে, যেখানে আগের বছরের প্রশ্নপত্র থাকে।

এই বইটা নীলক্ষেতে পাওয়া যায়, কিন্তু ভর্তি পরীক্ষার ১-২ মাস আগে
তাই আগেই চলে গিয়ে আমি বইটা কিনে নিয়ে এলাম।

📖 আমি প্রথমে গত বছরের সব প্রশ্ন একবার করে সমাধান করে ফেললাম। এরপর বুঝতে পারলাম,

প্রশ্নগুলো একদম রিপিট হয় না,
কিন্তু প্যাটার্ন প্রায় এক থাকে।

বিশেষ করে অংক—ডেটা একটু ঘুরিয়ে দিলেই হয় 😄

⚠️ আর হ্যাঁ!
ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না—এইটা কিন্তু অনেকেই জানে না।


🧠 ভর্তি পরীক্ষা শেষে…

পরীক্ষা দিলাম। বের হয়ে আসার পর শুধু একটাই কথা মনে হচ্ছিল—

"দোয়া করি, যেন টিকে যাই!" 🙏

পরীক্ষার ফলাফল আসে নির্দিষ্ট তারিখে—যেটা বিজ্ঞপ্তিতে দেয়া থাকে। আমি ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখে বুঝলাম, হ্যাঁ! আমি ভাইভাতে ডাক পেয়েছি!
BOU cse Viva result noitce


💬 ভাইভা দিবো? ভয় নাই!

ভাইভা কেমন ছিল? খুব বেশি কিছু না।

  • নিজের সম্পর্কে কয়েকটা প্রশ্ন,
  • তারপর বেসিক কিছু প্রশ্ন—
    আমাকে যেমন জিজ্ঞেস করেছিল,

"বৃত্তের সমীকরণে C মানে কী?" 😅

আর একটা কমন প্রশ্ন আসে:

"এই চার বছর ঠিকভাবে সময় দিতে পারবে তো?"

❗ এখানে একটা কথা বলে রাখি—ওভার-স্মার্টনেস একদম না!
যেমন আছো, ঠিক সেভাবেই উত্তর দাও। যতটুকু জিজ্ঞেস করবে, ততটুকুই বলো।


📞 কল এলো… ভর্তি হও!

ভাইবার রেজাল্ট দিলো। সেখানেও আলহামদুলিল্লাহ টিকে গেলাম! ভাইভার রেজাল্টের পর কয়েকদিনের মধ্যে একটা কল এলো—

"অমুক দিনে ভর্তি হতে হবে।"
📁 এখন কি কি লাগবে ভর্তি হতে?

  • যেই Admit Card দিয়ে পরীক্ষা দিয়েছিলাম, তার প্রিন্ট কপি
  • বিজ্ঞপ্তিতে যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছিল—সব গুছিয়ে ফেললাম
  • আর একটা নির্দিষ্ট জনতা ব্যাংকের একাউন্টে টাকা জমা দিলাম

সবার শেষে গিয়ে অফিসে সব কাগজ জমা দিয়ে ভর্তি সম্পন্ন করলাম। 😄
(হ্যাঁ, একটু ঝাড়িও খেয়েছিলাম অফিসে, কিন্তু এটুকু মাফ 😜)


🏫 ওরিয়েন্টেশন, ক্লাস আর সেন্টার

ভর্তির পরে যেটা সবচেয়ে দরকারি—ওরিয়েন্টেশন ডে তে উপস্থিত থাকা।
এই দিন না এলে তুমি জানতেই পারবে না:

  • তোমার ক্লাস কোথায়?
  • কবে থেকে শুরু?
  • অন্যদের সাথে মেসেঞ্জার গ্রুপে জয়েন হবে কিভাবে?

আর হ্যাঁ, অনেকে একটা প্রশ্ন করে:

"আমার ক্লাস কোথায় হবে?"

➡️ আবেদন ফর্মে সেন্টার চয়েস দিতে হয়।
আমার সময় আমি DRC (ঢাকার রিজিওনাল সেন্টার) বেছে নিয়েছিলাম।

তুমি চাইলে:

  • DRC (ঢাকা)
  • গাজীপুরের মূল DUET ক্যাম্পাস
    দুটোর যেকোনো একটা সেন্টার বেছে নিতে পারো।

👉 টিপস: বাসা থেকে যে সেন্টার সবচেয়ে কাছাকাছি, সেটা-ই সিলেক্ট করা ভালো!


✅ শেষ কথা

BOU CSE-তে ভর্তি হওয়াটা একটা পূর্ণাঙ্গ প্রক্রিয়া—তবে জার্নিটা খুব সুন্দর।
আমি এই পুরো অভিজ্ঞতা শেয়ার করলাম যাতে তোমার পথটা সহজ হয়।

তুমি যদি এই পথের যাত্রী হতে চাও,
📌 তাহলে এখনি চোখ রাখো BOU এর নোটিশে
📘 পড়া শুরু করো Pearl দিয়ে
📞 আর সাবধান থেকো লাস্ট মিনিট ঝামেলা থেকে!

তোমার জন্য শুভকামনা! 💚
কোন প্রশ্ন থাকলে, কমেন্ট করে জানাও।


কিছু গুরুত্বপূর্ণ লিংকঃ
এখানে সকল নোটিশ আপডেট করা হবে: Notice Board


কিছু সাধারণ প্রশ্নোত্তরঃ

আগের বছরের প্রশ্ন কোথায় পাবো?

উপরের Pearl নামের বইটা সংগ্রহ করতে পারো। আমিও এটাই পড়েছিলাম।

বাউবি CSE তে সিট কতো টোটাল?

২০২৪-২৫ এর তথ্য মতে এখানে ১২০-১৩০ জনের সিট রয়েছে, সর্বমোট। কিন্তু এক্সাম + ভাইবা পাশ না করলে আসন খালি রেখেই ব্যাচ শুরু করা হয়।

Need CSE admission question previous year

প্রশ্ন দিয়ে দেয় না। তাই এসব collect করা কঠিন। তবুও উপরের বই অর্থাৎ Pearl থেকে আমি যতটুকু পড়েছি, মনে হয়েছে এগুলো বিগত বছর গুলোর আসল প্রশ্ন। এই বইটা দেখতে পারেন। অথবা কোন group এ যদি কেউ তার পরীক্ষার অভিজ্ঞতা শেয়ার করে সেটাও খুঁজে দেখতে পারেন।

BOU - CSE তে ক্লাসগুলো কি শুধুমাত্র weekend হয়?

হ্যাঁ, BOU এর BSc in CSE প্রোগ্রামে ক্লাস সাধারণত সপ্তাহান্তে (শুক্রবার ও শনিবার) হয়, যাতে কর্মজীবীরা সুবিধা পান।

এডমিশনে প্রতিযোগি গড়ে বছরে কেমন হয়? আমি ডিপ্লোমা CSE শেষ করেছি।

প্রতি বছর গড়ে কয়েক হাজার শিক্ষার্থী আবেদন করে, বিশেষ করে যারা ডিপ্লোমা CSE শেষ করেছে। প্রতিযোগিতা তুলনামূলক বেশি থাকে, বিশেষ করে শহর অঞ্চলে।

BSc. In CSE এর ক্লাস সপ্তাহে কয়দিন হয়?

সাধারণত সপ্তাহে দুইদিন ক্লাস হয়, মূলত শুক্রবার ও শনিবার।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কি ক্রেডিট ট্রান্সফার করা যায়?

না, BOU সাধারণত অন্য বিশ্ববিদ্যালয় থেকে ক্রেডিট ট্রান্সফার গ্রহণ করে না। তবে, স্যার (প্রফেসর মামুনুর রশিদ) -এর ভাষ্য অনুযায়ী আমাদের এখান থেকে credit transfer করে আপনি বাইরের বেশিরভাগ Open University গুলো তে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে process সম্পর্কে জানতে সরাসরি অফিসে বা কোন স্যারের সাথে যোগাযোগ করতে হবে।

নেক্সট এডমিশন এক্সাম কবে? দয়া করে জানাবেন।

পরবর্তী BOU CSE ভর্তি পরীক্ষা সাধারণত বছরের শেষ দিকে (নভেম্বর–ডিসেম্বর) হয়ে থাকে। নির্দিষ্ট সময় জানার জন্য BOU-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা তাদের ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করুন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে CSE এর উপর বিএসসি করতে বছরে আনুমানিক কত খরচ হতে পারে?

মোট খরচ আনুমানিক ৮০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। প্রতি সেমিস্টারে টিউশন ফি, রেজিস্ট্রেশন ফি ও বইয়ের খরচ ধরলে গড় খরচ ধার্য করা হয়।

CSE ভর্তি পরীক্ষা কোন সেন্টারে হবে?

ভর্তি কেন্দ্র নির্ধারণ হয় আবেদনকারীর লোকেশন অনুযায়ী। নির্দিষ্ট কেন্দ্র জানতে BOU ভর্তি বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

ভর্তির সময় কি সার্টিফিকেট জমা নিতে হয়?

হ্যাঁ, ভর্তির সময় পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশীটের কপি জমা দিতে হয়। তবে মূল কপি শুধু ভেরিফিকেশনের জন্য দরকার হয়, জমা রাখে না, চেক করে ফেরতে দিয়ে দেয়।

BOU এর CSE তে পড়েছেন বা পড়তেছেন এমন কেউ কি এই গ্রুপে আছেন? একটু প্রয়োজন ছিলো

হ্যাঁ, অনেকেই রয়েছেন। আপনি ফেসবুক বা শিক্ষার্থীদের ফোরামে পোস্ট দিয়ে অভিজ্ঞ কারো সহায়তা পেতে পারেন।
এই গ্রুপেও পোস্ট করতে পারেনঃ CSE BOU Admission Information (B.Sc. in CSE Only)

BOU তে BSc in CSE পাস করতে ৪ বছরের কি বেশি লাগে?

হ্যাঁ, অনেক সময় ৪ বছরের বেশি লাগে কারণ সেমিস্টার ডিলে হতে পারে বা কেউ কেউ পার্টটাইম পড়েন। গড়পড়তা ৪.৫–৫ বছর পর্যন্ত লাগতে পারে।

✍️ লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না — হয়তো তোমার এক বন্ধু এই লেখাটিই খুঁজছে!
🧑‍💻 #BOU #CSEAdmission #StudentLife #OpenUniversityBangladesh